বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

লকডাউন বাস্তবায়ন করতে আরো ৪ থেকে ৫দিন লাগবে:শেখ ফজলে নূর তাপস

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ১১.৫০ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ‘রেড জোন‘ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে লকডাউন বাস্তবায়ন করতে আরো চার থেকে পাঁচদিন লাগবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মেয়র এ কথা বলেন।

অতি সংক্রমণের পাড়া-মহল্লা সুনির্দিষ্ট করতেই দুই থেকে তিন দিন লেগে যাবে। তারপরে লকডাউন বাস্তবায়ন করতে আরো ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে বলে জানান মেয়র।

জনগণকে সচেতন ও সম্পৃক্ত করেই আমরা লকডাউন বাস্তবায়নে যাবো- এমনটা মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বলেন, যাতে করে জনগণের কোনোরকম কষ্ট বা দুর্ভোগ না হয়, সেদিকটাকে প্রাধান্য দিয়েই আমরা ডিএসসিসিতে লকডাউন বাস্তবায়ন করব।  তিনি বলেন, ‘ওইসব এলাকায় যাতে করে সংক্রমণের হার না বাড়ে এবং এই সংক্রমণ ক্রমান্বয়ে কমিয়ে লকডাউন তুলে নেওয়ার পর যাতে সে এলাকা  গ্রিন জোন হিসেবে  চিহ্নিত করা যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।

মেয়র তাপস এ সময় বলেন, ‘ডিএসসিসির আওতাধীন কোনো এলাকাকে এখন পর্যন্ত লকডাউন করা হয়নি। লকডাউন করার আগে আমরা এলাকাভিত্তিক সুনির্দিষ্ট ম্যাপিং এবং সে ম্যাপিং অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় কাউন্সিলর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয় করেই লকডাউন বাস্তবায়নে যাবো।’

ঢাকা দক্ষিণের মেয়র আরো বলেন, কোভিড-১৯ সারাবিশ্ব থেকে চিরতরে চলে না যাওয়া পর্যন্ত এটি একটি আমাদের জীবনের অংশ হয়ে গেছে। তাই, আমাদেরকে লকডাউনে যেতে হচ্ছে। আমরা জানি, লকডাউন  কষ্টের কিন্তু আগামীর সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এবং এই সংক্রামক ব্যাধি হতে  জনগণকে মুক্ত করতে, লকডাউন সফলভাবে বাস্তবায়ন করার জন্য সবাইকে সাময়িক এই কষ্ট মেনে নেওয়ার আহ্বান জানাই।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮৬২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছেন সর্বোচ্চ ৫৩ জন।

কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৭ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন আক্রান্তসহ এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন। আর মোট মারা গেছেন এক হাজার ২৬২ জন। করোনায় নতুন যে ৫৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ছয়জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরো দুই হাজার ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com