বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আষাঢ় এলেই সারিসারি বাসা বাদে সাদা বক ও পানকৌড়ি দল

  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০, ৬.৫৮ পিএম
  • ৮৬৮ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ
আজ আষাঢ়ের প্রথম দিন। হঠাৎ একঝাঁক সাদা বক উড়ে এসে বসে এক বাড়িতে। বাসা বাঁধে, বাচ্চা ফোটায়। বাড়ির মালিক বক ও তাদের ছানাগুলোকে মাঝে মাঝে খেতে দেন। ছানাগুলো বাসা থেকে পড়ে গেলে তুলে দেন বাসায়। পাখিগুলো মালিকের ভালোবাসায় মুগ্ধ হয়। ছানাগুলো বড় হয়ে উঠলে পাখিগুলো চলে যায়।
তবে এবার শুধু বক নয়, সাদা বকের সঙ্গে দেখা যায় কালো পানকৌড়ি। এক বাড়ি থেকে দুই বাড়ি, তিন বাড়ি বাসা বাঁধে। এর পর থেকে সংখ্যাটা শুধু বাড়ছেই। সাদা আর কালো রঙের পাখিতে ঢেকে আছে গাছের ডালপালা। পাখির বিষ্ঠায় সাদা হয়ে আছে বাড়ির চাল ও উঠান। সকাল হলে খাবারের সন্ধানে ছুটছে ওরা। সন্ধ্যা হলে ফিরে আসছে ঝাঁকে ঝাঁকে। পাখির ঝাঁক দেখতে দূূর-দূরান্ত থেকে আসছেন বহু পাখিপ্রেমী মানুষ।
গ্রামবাসীর ভালোবাসায় পাখির এই অভয়ারণ্য সৃষ্টি হয়েছে তালতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামে। সার্বক্ষণিক পাখিগুলোর দিকে নজর রাখছেন গ্রামের ফোরকান ফরাজী ও আলকাছ ফরাজী সহ আশপাশের লোকজন। তাঁদের বাড়ি থেকেই প্রথম শুরু হয়েছিল পাখিগুলোর আতিথেয়তা।
কথা হয় ফোরকান ফরাজী সঙ্গে। তিনি জানান,  গ্রামের আশপাশে রয়েছে ছোট ছোট কয়েকটি বিল ও খাল। আষাঢ় মাসের শুরুতে নদী ,খাল ও বিলে বর্ষার পানি আসতে শুরু করলেই বক আর পানকৌড়িগুলো আসতে শুরু করে। গাছে গাছে বাসা বাঁধে, ডিম দেয়, বাচ্চা ফোটায়। নদী ও বিল থেকে খাবার সংগ্রহ করে। এরপর বাচ্চাগুলো বড় হয়ে উঠলে অন্যত্র চলে যায়। ছয় মাসের মতো পাখিগুলো এখানে থাকে বলে জানালেন তিনি।
ফোরকান ফরাজী ভাষায়, ‘পাখিগুলো ভালোবাসা বোঝে। তাই ফিরে আসে বারবার। আমরাও ওদের ভালোবাসায় মুগ্ধ। বিষ্ঠা/মল ও উচ্ছিষ্ট খাবারে বাড়িঘর নষ্ট হয়ে যায়। দুর্গন্ধে মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে উঠি। তবুও পাখিগুলোর জন্য মায়া লাগে। তাই অবহেলা করি না। শিকারিদের হাত থেকে রক্ষা করতে রাত-দিন পাহারা দিয়ে রাখি।’
কথা হলো স্থানীয় লাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন  সঙ্গে। তিনিও পাখিপ্রেমী। তাই নানা সমস্যা সত্ত্বেও পাখিগুলোকে আশ্রয় দেওয়ার জন্য গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জীববৈচিত্র্য রক্ষায় এ গ্রামের মানুষের মতো সবাইকে পাখির প্রতি ভালোবাসা বাড়ানোর আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com