রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির মৃত্যু আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ ভিজিটর ভিসা নিয়ে সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিমানের এক কর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল

পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৩ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে
পিরেজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারী)সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, করিমুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হালিম হাওলাদার, টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মৃধা, বাপুস পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ আঃ রাজ্জাক শেখ, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহার।
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর বাজুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ জামান। গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত রচনা, বই পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৪৬ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com