বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫৩৩০ জন

  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২০, ৩.৪৫ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

 

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৩৩০ জনে এবং আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ছাড়িয়েছে।

পাশাপাশি, প্রাণঘাতী কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের ৩৫ লাখেরও বেশি মানুষ।

জেএইচইউর তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত মোট ৮ লাখ ২৮ হাজার ৮১০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী নিয়ে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এছাড়া এখন পর্যন্ত ৪১ হাজার ৮২৮ জনের মৃত্যুর মধ্য মৃতের তালিকাতেও দক্ষিণ আমেরিকার এ দেশটি যুক্তরাষ্ট্রের পরই অবস্থান করছে।

অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৬৪৩ জন।

করোনায় তৃতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ৪১ হাজার ৫৬৬ জন। এর পরেই ইতালিতে ৩৪ হাজার ২২৩ জন, ফ্রান্সে ২৯ হাজার ৩৭৭ জন এবং স্পেনে ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।

এদিকে শনিবার পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ভারত।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com