মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সেই টল ঘরের কাজ বন্ধ করে দিলো প্রশাসন

  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২০, ৫.২৩ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে সরকারী টল ঘর দখল করে ব্যবসায়ী সমিতি অফিস নির্মাণের কাজ করছিলো। এমন একটি সংবাদ প্রকাশ হলে চলমান কাজ বন্ধ করে দিলো প্রশাসন।
মঙ্গলবার(০৮ জুন) বিকালে সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিঞা টল ঘরের কাজ বন্ধ করে দেন।
জানা যায়, উপজেলা শহরের মধ্যবর্তী স্থানে প্রায় ২ যুগ আগে বাজার উন্নয়নের টাকা দিয়ে একটি টলঘর নির্মান করা হয়। প্রতি সপ্তাহে বাজারের সময় ভাসানী ব্যবসায়ীরা এই টলে  বসে ব্যবসা বাণিজ্য করে আসছে। এই বাজারের একমাত্র টলঘর এটি। তালতলী বাজার ব্যবসায়ী সমিতির নির্দিষ্ট কোনো অফিস ঘর না থাকায় এ টলটি অবৈধভাবে দখলে নিয়ে নিজস্ব অফিস নির্মাণ করছেন বাজার কমিটির সদস্যরা । রাজমিস্ত্রী দিয়ে সেই টলঘরের চার পাশে দেয়াল টেনে দিচ্ছেন। এতে ক্ষোভ প্রকাশ করছে তালতলীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এদিকে ব্যবসায়ী সমিতির একটি সূত্র জানিয়েছে, তালতলী উপজেলা পরিষদের একটি মিটিংয়ে বাজারের এই টল ঘরটি ব্যবসায়ী সমিতির অফিস ঘর হিসেবে রেজুলেশন করে নেওয়া হয়। এমন একটি নিউজ প্রকাশ হলে টল ঘরটি দখল মুক্ত রাখতে সহকারী কমিশনার(ভূমি) সেলিম মিঞা নিজেই কাজ বন্ধ করে দেন।
এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি) সেলিম মিঞা বলেন,সরকারী টলঘরটি দখলের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থালে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এবিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com