রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মশার অত্যচার সহ্য করতে না হয়, সে লক্ষ্যে মশক নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে: মেয়র তাপস

  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০, ৩.৩১ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নগরবাসীকে গতবছরের মতো যেন মশার অত্যচার সহ্য করতে না হয়, সে লক্ষ্যে মশক নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘সম্মানিত নগরবাসীদের গতবছরের ন্যায় যেন মশার অত্যচার সহ্য করতে না হয় সে লক্ষ্যে আমি মেয়রের দায়িত্ব গ্রহণ করেই মশক নিধন সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।’
মশক নিধনে ডিএসসিসির বছরব্যাপী কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র আজ এ কথা বলেন।
নগরীর ২৩ নম্বর ওয়ার্ডসহ লালবাগ নবাবগঞ্জ পার্কে এই মশকমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেনসহ পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলরগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র শেখ তাপস বলেন, ‘পূর্বের মশক নিধনের লক্ষ্যে গতানুগতিক কার্যক্রম উপর থেকে নীচ পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে। নতুনভাবে গৃহীত এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন আজ থেকে শুরু হলো। এটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে চলবে।’
প্রতি ওয়ার্ডে ৮ জন মশককর্মী সকাল ৯টা হতে শুরু করে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং করবে। অন্যদিকে ওয়ার্ড প্রতি ১০ জন মশক ক্রু দুপুর আড়াইটা থেকে শুরু করে বিকেল সাড়ে ৬ টা পর্যন্ত ফগিং কার্যক্রম চালাবে। ওয়ার্ড কাউন্সিলররা সরাসরি এসব কাজের সাথে সম্পৃক্ত থাকবেন।
এ কার্যক্রম যথাযথভাবে চললে আশা করছি আগামী বছর থেকে মশার প্রজনন ব্যাপকভাবে হ্রাস পাবে।
মেয়র বলেন, ‘নগরবাসী ডেঙ্গু/চিকুনগুনিয়ায় আক্রান্ত হোক তা আমরা চাইনা। এ কারণেই করোনার এ মহামারীর মধ্যেও মশক নিধন কার্যক্রম বেগবান করা হয়েছে এবং ২৪ ঘন্টা একাজ চলবে।’
তিনি বলেন, ১৪ জুন থেকে জলাশয় এবং নর্দমা পরিস্কার করার কাজ শুরু হবে। জলাশয়গুলোতে তেলাপিয়া মাছ চাষের পাশাপাশি পাতি হাঁস পালন করার উদ্যোগ নেয়া হবে যাতে জলাশয়গুলো সচল থাকে এবং মশার লার্ভা থাকতে না পারে।
করোনা বিস্তাররোধে লক ডাউন বজায় রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করা হবে বলে উল্লেখ করে মেয়র নগরবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে সুস্থ থাকা এবং অন্যদের সুস্থ রাখতে সহায়তাদানে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, মশক নিধন কার্যক্রমের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ঘাট নর্দমা সংস্কার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যানজট নিরসন ইত্যাদি বিষয়েও গুরুত্ব দিয়ে কার্যক্রম নেয়া হচ্ছে।
উন্নত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদসহ বিশেষজ্ঞসহদের পরামর্শ অনুযায়ী দীর্ঘ পরিকল্পনা প্রণয়ন করে তার বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে বলেও মেয়র শেখ তাপস উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com