বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ ২ জনের মৃত্যু আক্রান্তের সংখ্যা ৭১ জন

  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০, ৩.১৮ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

এইচ আরহিরু, গাইবান্ধাঃ
গাইবান্ধায় করোনা উপসর্গ নিয়ে পলাশ বাড়ী উপজেলার অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা ময়েজউদ্দিন ও গোবিন্দগঞ্জ উপজেলার চা বিক্রেতা আব্দুর রহমান মারা গেছেন । মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করেছে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মীগণ। করোনা এ সময় কালে স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা ময়েজউদ্দিন কে রাষ্ট্রীয় মর্যাদায় ও চা বিক্রেতা আব্দুর রহমান কে সাধারণ ভাবে দাফন করা হয়েছে। এদিকে গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় ৬ জুন শনিবার করোনা ভাইরাসে নতুন করে আরও ১ জন আক্রান্ত হয়েছে। জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ৭১ জন। এর মধ্যে তিনজন মারা গেছে। ৪৫ জনআইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদের কে ছাড়পত্র দেওয়া হয়েছে তারা বর্তমানে সুস্থ্য স্বাভাবিক জীবন যাপন করছেন। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জন। এছাড়াও ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৭১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com