বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ শনিবার সন্ধ্যা থেকে পরীক্ষামূলক লকডাউন হচ্ছে রাজাবাজার ও ওয়ারী এলাকা

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০, ৫.৪৫ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

আজ শনিবার সন্ধ্যা থেকে পরীক্ষামূলক লকডাউন হচ্ছে রাজধানীর রাজাবাজার ও পুরান ঢাকার ওয়ারী এলাকা। কিছুক্ষণের মধ্যেই এই লকডাউন কার্যকর হওয়ার কথা রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সরকার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন নতুন পদ্ধতি প্রয়োগ করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহর এবং জেলা, যেগুলোতে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেগুলোকে চিহ্নিত করেছে। ব্যাকপভাবে সংক্রমিত এলাকগুলোকে ‌’রেড জোন’ এর আওতায় এনে পুরোপুরি লকডাউন করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরই অংশ হিসেবে ঢাকার যেসব রেড জোন চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে দু’টিকে আজকেই পরীক্ষামূলকভাবে লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই পুরান ঢাকার ওয়ারী এবং পূর্ব ও পশ্চিম রাজাবাজারকে লকডাউন ঘোষণা করার কথা। বাকী এলাকাগুলো আগামীকাল সোমবার লকডাউন করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, সারাদেশে যেসব এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্য লকডাউন করা হবে। রেড জোন হিসেবে চিহ্নিত লকডাউন এলাকার কেউ কোনভাবেই ঘর থেকে বের হতে পারবেন না। পুরোপুরি কড়াকড়ি থাকবে ওইসব এলাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com