বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষিতে ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে প্রধানমন্ত্রীর অনুমোদন

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০, ৫.০২ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

দেশের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির প্রেক্ষিতে নতুন ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, ‘কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরিসেবা বিভাগ বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ৩ হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের একটি প্রস্তাব পাঠিয়েছিল। তিনি তাৎক্ষণিকভাবে এটির অনুমোদন দিয়েছেন।’ খবর বাসস।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা ১ হাজার ২শ’ এবং টেকনিশিয়ানের সংখ্যা ১ হাজার ৮শ’।

তিনি আরো জানান, জন প্রশাসন মন্ত্রনালয়, স্বাস্থ্য মন্ত্রনালয় এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তর এখন যৌথভাবে কোভিড-১৯ রোগীদের সেবা আরো উন্নত করতে এই ৩ হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশান নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।

করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় গত মাসে সরকার প্রায় ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com