বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিভিন্ন মেডিকেল কলেজের ভুয়া মৃত্যু সনদ ও বিকাশে প্রতারণা, প্রতারক গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২০, ৯.৪৬ পিএম
  • ১১৬০ বার পড়া হয়েছে

বিভিন্ন মেডিকেল কলেজের ভুয়া মৃত্যু সনদ তৈরি করে নিকট আত্মীয় মারা গেছে বলে লাশ দাফনের জন্য স্বনামধন্য ব্যক্তিবর্গের কাছ থেকে বিকাশে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একজন প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

৩ জুন রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া মৃত্যু সনদ, ডাক্তারের সিল ও মুঠো ফোনের বেশ কয়েকটি সিমসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম।

অভিযান পরিচালনাকারী রমনা জোনাল টিম সূত্র জানায়, গত মে মাসের ২৩ তারিখে বেসরকারি একটি টিভি চ্যানেলের একজন টিভি ব্যাক্তিত্বকে একটি মোবাইল ফোন নম্বর থেকে কল করে জানায় তার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন কিন্তু লাশ পরিবহন করার মত টাকা তার কাছে নেই। তাকে বিকাশে টাকা পাঠানোর জন্য ফোনে অনুনয় বিনয় করেন। প্রমাণস্বরুপ একটি ভুয়া মৃত্যু সনদের  ছবি পাঠানো হয় ওই টিভি ব্যাক্তিত্বের কাছে। যা প্রতারক নিজের হাতে লিখেছিলেন। এভাবেই মানবিকতার দোহাই দিয়ে অভিনব পন্থায় নতুন প্রতারণার ফাঁদ সাজিয়েছিলেন প্রতারক।

গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, বিষয়টি জানার পর তড়িৎ অনুসন্ধান শুরু করে রমনা জোনাল টিম। অনুসন্ধানকালে বিভিন্ন তথ্য ও উপাত্তের ভিত্তিতে রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা বিভাগ সূত্রে আরো জানা যায়, প্রথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক বেশ কিছুদিন যাবত এমন প্রতারণা করে আসছে বলে স্বীকার করেছে। এর আগেও তিনি সমাজের আরো কিছু স্বনামধন্য ব্যক্তিবর্গের কাছ থেকে একই ভাবে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছিল বলেও জানায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে রামপুরা থানায় একটি মামলা রুজু হয়েছে। এছাড়াও তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান গোয়েন্দা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com