মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২০, ২.১৬ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা মঙ্গলবার ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
এদিকে কোভিড-১৯ ভাইরাসে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এদেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ২৬২ জন প্রাণ হারিয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আরো ২৮ হাজার ৯৩৬ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এনিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জনে দাঁড়ালো। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিল ইতোমধ্যে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।
এদিক থেকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এদিকে দেশটি মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার নতুন একটি কেন্দ্রে পরিণত হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে সরকারি হিসাবে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ৩১ হাজার ১৯৯ জনে দাঁড়িয়েছে।
এ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে দেশটি ইতোমধ্যে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। এদিক থেকে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রিটেন ও তৃতীয় স্থানে রয়েছে ইতালি।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com