বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৪.২৩ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে। গত বছর চীনে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এসব মৃত্যুর বেশির ভাগই যুক্তরাষ্ট্র ও ইউরোপে ঘটে। মঙ্গলবার গ্রীনিচ মান সময় ০৫৫০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৭৫ হাজার ৭০ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬২ লাখ ৫৮ হাজার ৪৭৪ জনে দাঁড়িয়েছে।
এদিকে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ২১ লাখ ৬৭ হাজার ২৩৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৫১ জনে দাঁড়িয়েছে।
খবরে বলা হয়, বিশ্বের যেকোন দেশের তুলনায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে ১ লাখ ৫ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে। এর পরের অবস্থানে থাকা ব্রিটেনে ৩৯ হাজার ৪৫ জন, ইতালিতে ৩৩ হাজার ৪৭৫ জন, ব্রাজিলে ২৯ হাজার ৯৩৭ জন এবং ফ্রান্সে ২৮ হাজার ৮৩৩ জন প্রাণ হারিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য ব্যবহার করে এএফপি’র তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।
গত ডিসেম্বরে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া এবং তা মহামারি আকারে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরফলে বিশ্ব অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com