সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

অসহায় কৃষকের ধান কেটে দিলো সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১০.৩৫ পিএম
  • ৯৫৪ বার পড়া হয়েছে

 

এইচ আর হিরু গাইবান্ধাঃ
করোনার প্রভাবে ধান কাটা শ্রমিক ও কৃষকের আর্থিক সংকটে পড়ায় অসহায় কৃষকেরধান কেটে বাড়ি পৌছে দিলো সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন প্রমাণিকের
নেতৃত্বে ১২/১৫ জন ছাত্রলীগ নেতাকর্মি উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের
খলসে গারির বিলে অসহায় কৃষক পরিমল চন্দ্র প্রামাণিকের ২৮ শতক জমির ধান কেটে দিয়ে
বাড়ি পৌছে দিয়ে মারাই করে দেন। অসহায় কৃষকের ধান কেটে দেন ছাত্রলীগ নেতা সাগর
মন্ডল, মাসুদ মিয়া, নিজাম উদ্দিন, আল-আমিন ও বাবলু মিয়া প্রমূখ।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন প্রামাণিক জানান, করোনার প্রভাবে
বাংলাদেশে ধান কাটার শ্রমিক সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ ও
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নির্দেশনায় অসহায় কৃষকের পাশে
দাড়িয়েছে এবং স্বেচ্ছাশ্রমে সমগ্র বাংলাদেশে ছাত্রলীগ নেতাকর্মিরা কৃষকের ধান
কেটে বাড়ি পৌছে দিয়ে মারাই করে দেয়। তিনি আরো জানান, গাইবান্ধা জেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন ভাইয়ের নিদের্শনায় আমাদের এই ধান কাটা
কর্মসূচি চলছে এবং আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com