বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতে-ঠেকানো যাচ্ছে না করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুও

  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২০, ৫.৫১ এএম
  • ২৭২ বার পড়া হয়েছে

প্রতি দিনই নতুন রেকর্ড গড়ে হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। ঠেকানো যাচ্ছে না করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুও। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে করোনার শিকার হয়েছেন ৬ হাজার ৭৬৭ জন। যা এখনও পর্যন্ত ২৪ ঘণ্টায় যা সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সেই সঙ্গে ওই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৪৭ সংক্রমিতের। দেশ জুড়ে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ৩ হাজার ৮৬৭ জন। এই নিয়ে টানা তিন দিন ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি সংক্রমণ ঘটল।

গোটা দেশে করোনা-সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮। তবে এই আশঙ্কাজনক অবস্থায় আশা জাগাচ্ছে আক্রান্তদের সেরে ওঠার খবর। করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ হাজার ৪৪০ জন। করোনায় আক্রান্তের পরিসংখ্যানের নিরিখে গোটা দেশে সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত সে রাজ্যে ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৭ জনের। মহারাষ্ট্রের পাশাপাশি তামিলনাড়ু, গুজরাত, দিল্লি বা রাজস্থানের করোনা-পরিস্থিতিও স্বস্তিদায়ক নয়। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৫৯। মৃত্যু হয়েছে ২৬৯ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে করোনাভাইরাসের জেরে মৃতের সংখ্যা ১৯৭। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com