সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাসাবোতে ৯১ সালে জঙ্গী মিছিলে নেতৃত্ব দানকারী জঙ্গী হায়দার মারা গেছেন

  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০, ৪.১৭ পিএম
  • ৭৩০ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান ভূইয়া মাসুদঃ ১৯৯১ সালে তৎকালীন এরশাদ সরকার বিরোধী গণ আন্দোলনের সময় বাসাবোতে এরশাদ সরকারের পক্ষে জঙ্গী মিছিলের নেতৃত্ব দানকারী মোঃ হায়দার আলী (জঙ্গী হায়দার) গতকাল মঙ্গলবার তার নিজ বাসভবন ৪৭ মধ্য বাসাবোতে সকাল ৯.৩০ মিনিটের সময় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬১ বছর।

মোঃ হায়দার আলী ১৯৯১ সালের তৎকালীন এরশাদ সরকারের পক্ষে রাজনৈতিক পরিস্থিতির প্রতিকূলে বাসাবোতে তিনিই প্রথম জঙ্গির মিছিলের নেতৃত্ব দিয়ে শিরোনামে আসেন এবং তখন থেকেই সবুজবাগ থানাধীন এলাকার জনগণ তাকে ভালবেসে নাম দেন জঙ্গি  হায়দার। মোঃ হায়দার আলী (জঙ্গী হায়দার) দীর্ঘদিন ধরে সবুজবাগ থানার জাতীয় পার্টির সভাপতি ছিলেন।

গতকাল মঙ্গলবার জোহর নামাজের পর বাসাবো তরুণ সংঘ খেলার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং বাসাবোর সরদার বাড়ি কবরস্থানে মরহুম কে দাফন করা হয়। মোঃ হায়দার আলী ( জঙ্গী হায়দার) এর জানাজা এবং দাফনের সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com