বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকায় করোনা চিকিৎসার ২০০ শয্যার বেসরকারি হাসপাতালের উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ১০.৩৩ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ২০০ শয্যার একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ‘কোভিড-১৯ ডেডিকেটেড ২০০ বেডের আইসোলেশন ভবন’ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীর প্রাণকেন্দ্রে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ২০০ বেডের আনোয়ার খান মেডিকেল কলেজটি দেশের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

তিনি জানান, এই হাসপাতালে সম্পূর্ণ নতুন ২০০টি বেড, ১০টি আইসিইউ, ১০টি এইসডিও ও ৫টি ভেণ্টিলেটর রয়েছে। পাশাপাশি কোভিড-১৯ টেস্টের জন্য এখানে পিসিআর মেশিনেরও ব্যাবস্থা করা হয়েছে।

মাত্র ১৯দিনে হাসপাতালটি প্রস্তুত করে দিয়ে কর্তৃপক্ষ সরকারের কাজ সহজ করে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি নিয়ে ঢাকায় এখন ১৪টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করা হলো।

‘এই হাসপাতালগুলোর মাধ্যমে ঢাকায় বর্তমানে অন্তত ১৫-২০ হাজার মানুষের চিকিৎসার সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রয়োজন হলে বেডসংখ্যা আরও বৃদ্ধি করার পরিকল্পনাও হাতে আছে,’ যোগ করেন তিনি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটির বিভিন্ন কোভিড ইউনিট পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন।

এসময় আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মুবিন খান ও আনোয়ার খান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এখলাসুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com