বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খিলগাঁওয়ে সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলিতে সন্ত্রাসী গুলিবিদ্ধ

  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০, ১০.১৪ পিএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে বিল্লাল হোসেন (২৯) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। বিল্লাল খিলগাঁও থানার অস্ত্র, হত্যা চেষ্টা, মারামারি, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলার আসামী।

বৃহস্পতিবার (১৪ মে) রাতের গোলাগুলির ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

আহত বিল্লালের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার বৈলঘর গ্রামে। তিনি খিলগাঁও থানা এলাকায় বসবাস করতেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান পিপিএম (বার)  বলেন  গ্রেফতারকৃত  বিল্লালের দেয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল ঘটনার দিন রাত ৯.৫৫টায় অস্ত্র  ও মাদক উদ্ধার করতে খিলগাঁওয়ের শেখের জায়গা বালুর মাঠে এলাকায় যান।

সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে বিল্লাল হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় পুলিশের দুজন সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com