বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু

  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৩৫ পিএম
  • ৮৯ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম 
বিশেষ সংবাদদাতাঃ- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে গণসংযোগে নেমেছেন তাঁর ছেলে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।

ইপিজেড থানাধীন বন্দরটিলা ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আয়োজিত এই গণসংযোগ কর্মসূচিতে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এ সময় নেতাকর্মীদের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয় এবং এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে বাবার রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র ও ভোটাধিকার বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হয়।

গণসংযোগ চলাকালে ইসরাফিল খসরু এলাকাবাসীর সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় করেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-১১ আসনে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর পক্ষে সরাসরি মাঠপর্যায়ে গণসংযোগ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এই কর্মসূচিতে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারি; ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন; মোহাম্মদ রাশেদুল আলম; মোঃ শাহজাহান ও মোঃ শরিফ (সহ-সভাপতি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি); মোঃ সুমন (ওয়ার্ড বিএনপি নেতা); মোঃ সোহেল (সাবেক সদস্য সচিব, যুবদল) এবং মোঃ আকিফ জাবেদ (সদস্য সচিব, ইপিজেড থানা ছাত্রদল)।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও গণসংযোগে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মোঃ জাহেদ আনসারী (আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, ইপিজেড থানা শাখা), মোঃ শিহাব (সিনিয়র যুগ্ম আহবায়ক), মোঃ সিদ্দিক (যুগ্ম আহবায়ক), মোঃ কবির (মহানগর তাঁতীদল), মোঃ হাসান (সদস্য সচিব, তাঁতীদল), মোঃ ইদ্রিস মুন্সি (মহানগর যুগ্ম আহবায়ক) এবং মোঃ রহমত উল্লাহ।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। ধারাবাহিক এই মাঠপর্যায়ের কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com