বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এলিফ্যান্ট রোডের সানরাইজ প্লাজা বন্ধ

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০, ৯.০৭ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারীর সংক্রমণরোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর এলিফ্যান্ট রোডের সানরাইজ প্লাজা বন্ধ করে দিয়েছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে এলিফ্যান্ট রোডের মার্কেটটি বন্ধ করে দেওয়া হয় বলে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উপ-কমিশনার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) এইচ এম আজিমুল হক নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সুরক্ষামূলক ব্যবস্থা না থাকায় সানরাইজ মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে।

 

গত দুদিন মার্কেট পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং স্প্রে ট্যানেল বসানোর জন্য অনুরোধ করেন অতিরিক্ত উপ-কমিশনার (উপ-কমিশনার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) এইচ এম আজিমুল হক। মার্কেট কর্তৃপক্ষ তাঁকে কথা দিয়েছিলেন যে তাঁরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন এবং স্প্রে ট্যানেল বসাবেন। কিন্তু আজ বুধবার তিনি ওই মার্কেট পরিদর্শনে গেলে সেখানে পূর্বের ন্যায় অবস্থা দেখেন। তাই করোনাভাইরাসের সংক্রমণরোধে জননিরাপত্তায় সানরাইজ প্লাজা বন্ধ করা হয়।

 

মার্কেট কর্তৃপক্ষ বা ব্যবসায়ীরা স্প্রে ট্যানেল স্থাপন এবং সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করলে পুনরায় দোকান খুলতে পারবেন, যোগ করেন এডিসি রমনা।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাধারণ ছুটিতেও ঈদকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে বেশ কিছু শর্তে সরকার ১০ মে থেকে বিপণী বিতান খোলার অনুমতি দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com