শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ সংখ্যা দিন দিন ঊর্ধ্বমুখী

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০, ৯.০৬ পিএম
  • ৪১৮ বার পড়া হয়েছে

গত ৮ই মার্চ প্রথম তিন জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। সরকারের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা বুধবার এক অনলাইন ব্রিফিং এ জানিয়েছেন, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৯ জনের এবং সংক্রমিত হয়েছেন ১,১৬২ জন।

দেশে প্রথম করোনা সংক্রামণের পর গত সাড়ে ৯ সপ্তাহের মধ্যে ২৪ ঘণ্টায় করোনায় মৃত এবং সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল সর্বোচ্চ। ডাঃ নাসিমা সুলতানা জানিয়েছেন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৮২২ জনে। তিনি বলেন গত এক দিনে সুস্থ হয়েছেন আরো ২১৪ জন যার ফলে দেশে এ পর্যন্ত মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩৩১ জনে।

পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ জানিয়েছে, এ যাবত সারা দেশে ৪৮ জন পোশাক শিল্প শ্রমিকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং অপর ৭ জনের করোনা উপসর্গ থাকায় তাঁদের পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে করোনা আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন দেশে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞতিতে জানানো হয়েছে, অণুজীব বিজ্ঞানী সেঁজুতি সাহার নেতৃত্বে আট সদস্যের এক গবেষক দল জিনোম সিকোয়েন্স উন্মোচনের কাজটি করেছেন। সংস্থাটি জানিয়েছে, এই জিনোম সিকোয়েন্সের মাধ্যমে ভাইরাসটির গতি প্রকৃতি নির্ণয় করতে পারবেন গবেষকরা।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও চ্যান–জাকারবার্গ বায়ো–হাব এই গবেষণা কাজে সহায়তা করেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com