বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০, ১.৩৩ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মৃত্যুর মিছিল কোথায় গিয়ে শেষ হবে তা এখন অজানা। ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হয়ে বিশ্বব্যাপী তান্ডব চালাচ্ছে এই মহামারি।  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে।

করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ৯১ হাজার ৯৪২ জন। আর এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৬১ হাজার ৭৪৭ জনে। এ ছাড়া ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৯৩ হাজার ৪১৪ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ৮২ হাজার ৩৫৬ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ১৩ লাখ ৬৯ হাজার ৩৭৬ জন। মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ হাজার ৭৬৯ জন। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৪১ জন।

করোনায় মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে ইতালি। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ হাজার ৯১১ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ২১৬ জন। মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে থাকা ইউরোপের দেশ ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৯৯৪ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৩৪৮ জন।

এছাড়া স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯২০ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৩০ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com