সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলী সাংবাদিক ফোরামে পিপিই দিলেন আমতলী উপজেলা চেয়ারম্যান

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৯.১৩ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে
 মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন।
মঙ্গলবার(১২ মে) দুপুরে তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি খাইরুল ইসলামের হাতে এই পিপিই তুলে দেন তিনি।
আমতলী উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান বলেন,সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরমধ্যে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সারাদেশ তথা বিশ্বের সঠিক খবর পাচ্ছে। তিনি আরও বলেন সাংবাদিকরা সংবাদ প্রচার না করলে দেশের মানুষ এতো বেশি সচেতন হতো না। এজন্য সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণের উদ্যোগ নেন। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দেওয়ান মো. কবির,তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন,ফোরামের সহ সভাপতি হাইরাজ মাঝি,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান নাদিম,সাংগঠনিক সম্পাদক মল্লিক মো. জামাল,প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি জলিলুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com