বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে করোনা যুদ্ধে জয়ী ১০ মাসের শিশু

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৯.০৮ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
মরণব্যাধি করোনাভাইরাস পৃথিবীব্যাপী মরণকামড় বসিয়েছে। লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিচ্ছে,  তবুও আল্লাহর রহমতে করোনাভাইরাস এর সাথে যুদ্ধ করে কেউ কেউ বেঁচে আছেন। তেমনি লক্ষ্মীপুরে করোনাকে জয়ী করে সেরে উঠেছেন দশ মাসের শিশু আবদুর রহমান। করোনা যুদ্ধে জয়ী হয়ে সেরে উঠার পর শিশু আবদুর রহমানকে তার নিজ বাড়িতে পৌঁছে দেন হাসপাতালের কর্মকর্তারা। এর আগে হাসপাতল থেকে সুস্থ্য হয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধণা ও গিফট বক্স দেয়া হয়।
সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের। সেরে ওঠা আবদুর রহমানের বাড়ি কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় শিশু আবদুর রহমানের সাথে ছিলেন তার মা মণি আক্তার। এ সময় তিনি চিকিৎসকদের সাথে তার সন্তানের সেবা করেন।
জানা যায়, গত ২১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে শিশু আবদুর রহমান। করোনা উপসর্গ থাকায় হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য প্রেরণ করেন। ২৮ এপ্রিল তার নমুনায় করোনা পজেটিভ আসে। পরে শিশু আবদুর রহমানকে তার বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
এ সময় শিশু আবদুর রহমানের সাথে হাসপাতালে চলে আসেন মা মণি আক্তার। সেখানেই চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন শিশু আবদুর রহমান। হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবার বাইরে ওষুধ, খাবার, শিশুখাদ্য ও বিশুদ্ধ পানি দিয়ে এ সময় শিশু আবদুর রহমান ও তার মা মণি আক্তারের পাশে ছিলেন হাসপাতালের চিকিৎসকরা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, শিশু আবদুর রহমানের করোনা পজেটিভ আসার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা পরবর্তী সময়ে দুইবার করে নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ আসে। সে এখন এ ভাইরাস মুক্ত ও শারিরিকভাবে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাকে হাসপাতাল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, কমলনগর উপজেলায় করোনা আক্রান্ত দশ মাসের শিশু আবদুর রহমান সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সুস্থ আবদুর রহমানকে নিজ বাড়িতে পৌঁছ দিয়েছেন। জেলায় মোট আক্রান্ত ৬১ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তার মধ্যে কমলনগরে ৪ জন, রামগতিতে ১ জন ও রামগঞ্জের ১০ জন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com