বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাদির ওপর গুলি: সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮.২৫ পিএম
  • ৯৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির (৩৩) ওপর হামলা ও অন্যান্য ঘটনায় দুষ্কৃতকারীদের তদন্ত করে খুঁজে বের করে শাস্তির দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচাল করার জন্য নীলনকশা অনুযায়ী কাজ করছে একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

তিনি বলেন, এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে আহত করা হয়েছে। এসব দুষ্কৃতকারী কারা, তাদের খুঁজে বের করে শাস্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com