বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ড লকডাউন তুলে নিচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৪.০০ এএম
  • ৩১০ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ড আগামী ১০ দিনের মধ্যে লকডাউন তুলে নিচ্ছে। করোনা ভাইরাস সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারায় দেশটি এ উদ্যোগ নিচ্ছে। তবে কিছু নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর মধ্যদিয়ে দেশটি চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা অবস্থা থেকে দ্বিতীয় স্তরে প্রবেশ করছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্ন (৩৯) সোমবার এক ঘোষণায় এ কথা বলেন।
টেলিভিশন ভাষণে তিনি আরো বলেন, বৃহস্পতিবার থেকে শপিং মল, রেস্টুরেন্ট, সিনেমা ও প্লেগ্রাউন্ড খুলে দেয়া হবে।
তবে তিনি সতর্ক করে বলেন, কোভিড-১৯ আমাদের সাথে নেই এ কথা কেউ বলতে পারবে না। সুতরাং ঝুঁকি আছে। প্রত্যেককে সতর্ক থাকতে হবে।
মাত্র ৫০ লাখ জনসংখ্যার দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৭ জন এবং মারা গেছে ২১ জন। মধ্য এপ্রিল থেকেই আক্রান্তের সংখ্যা সিঙ্গেল ডিজিটে দাঁড়িয়েছে। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে তিন জন।
দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞার আওতায় আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকবে। কিন্তু অভ্যন্তরীণ জীবন অনেকটাই স্বাভাবিকের দিকে যাবে।
আরডার্ন বলেন, দ্বিতীয় স্তরের আওতায় নেয়া পদক্ষেপসমূহ আগামী দু’সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। এর অগ্রগতির ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com