বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁয় সরকারি ভিপি সম্পত্তি দখলের অভিয়োগে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় সোমবার, ২৬ মে, ২০২৫, ৭.১৬ পিএম
  • ৭৮ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ইজারাকৃত সরকারি ভিপি সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় মুক্তির মোড় সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করেন মৃত ইয়াকুব আলী কবিরাজের ছেলে  আলহাজ্ব ইউসুফ আলী কবিরাজ।
এসময় তিনি লিখিত বক্তব্য বলেন, নওগাঁ সদর উপজেলা কাজী মোড় চকএনায়েত মৌজার সাবেক খতিয়ান ৫৭/৮০ নম্বর ভিপি কেস ভূক্ত সম্পত্তির ২০ শতাংশ এর কাতে ৫ শতাংশ ভূমি ইজারা গ্রহিতা। প্রায় ৪৬ বছর যাবৎ নিয়মিত ভাবে ১৯৮১ সাল থেকে সরকারি রাজস্ব পরিশোধ করে শান্তিপূর্ণভাবে তা ভোগদখলে আছেন ইজারা কৃত মালিক। সম্প্রতি অবৈধভাবে শহরের কাজীর মোড় এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ লালন, করনেশনপাড়ার দহির উদ্দিনের ছেলে মোঃ লিটন, মোঃ বাবু,হাবিব,রুবেল,রাহেন,মানিকসহ কতিপয় সঙ্গবদ্ধ ভূমিদস্যু, সন্ত্রাসী বাহীনি আমার ইজারাকৃত সম্পত্তি থেকে আমাকে উচ্ছেদ করতে এবং উক্ত সরকারি সম্পত্তি বিভিন্ন কায়দায় দখলের চেষ্টা করে আসছে। তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতাদের সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ইজারাকৃত সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছে। বর্তমান পূণরায় কয়েকজন বিএনপি নেতার সাথে জোগসাজস করে সেই চেষ্টা করে যাচ্ছে। বিগত দিনে ওইসব ভূমিদস্যুদের হাত থেকে আমার ইজারাকৃত সরকারি সম্পত্তি দখল এবং সেখানে অবৈধ স্থাপনা নির্মান বন্ধ সহ আমার বাড়ির সম্মুখে  আইন শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে নওগাঁ সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা দায়ের করি। সে মামলায় বিজ্ঞ আদালত সম্পূর্ণ  পর্যালোচনান্তে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেন। আমার ইজারাকৃত সম্পত্তি আমার চলাচলের একমাত্র রাস্তা যা বন্ধ হয়ে গেলে আমি ও আমার পরিবার সম্পূণরুূপে অবরুদ্ধ হয়ে পড়বো। এছাড়াও উপরোক্ত বিষয়ের আলোকে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একটি আদেশ জারি করেন, যাতে তিনি স্পষ্ট উল্লেখ করেন, উক্ত সম্পত্তিটি অন্যত্র ইজারা প্রদান করলে বর্তমান লীজ গ্রহীতার বাড়ির সৌন্দয্য এবং চলাচল দুষ্কর হয়ে পড়বে। সেই সাথে তিনি উক্ত সম্পত্তি অন্যত্র ইজারা প্রদান না করে আমার নামে ইজারা প্রদানের আদেশ দেন।  বর্তমানে উক্ত সম্পত্তিতে আমি দখলে থাকলেও উপরোক্ত কুচক্রী মহল বিভিন্ন ভাবে আমাকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছে। এমতাবস্থায় আমি এবং আমার পরিবার নানা আতঙ্ক ও শঙ্কায় দিন কাটাচ্ছি।
সংবাদ সম্মেলনে আলহাজ্ব ইউসুফ আলী কবিরাজসহ তার ছেলে ইয়াছির আরাফাত নাহিদ উপস্থিত ছিলেন।
অভিযুক্ত লালন বলেন, কারও সম্পত্তি দখল করিনি আমি আমার পৈতিক সম্পত্তির উপর দোকান নির্মান করেছি। আর ঐ জায়গা যেহেতু সরকারি সম্পত্তি সেজন্য জনসাধারনের জন্য উন্মুক্ত রাখতে সকলে মিলে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমার জানা নেই। তবে লিখিত অভিয়োগ পেলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com