মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১.২৫ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে

( স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা) 

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রামঃ- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হালিশহর থানা প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন পুলিশ সদস্যরা।

থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সুলতান আহসানের নেতৃত্বে এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানান।

এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই মোশারফ, এএসআই রাকিব, জহির, ফয়সাল, বাসেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা সকলের দায়িত্ব।

তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

এসময় বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com