মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাজ্যে লকডাউন ধাপে ধাপে শিথিল করার পরিকল্পনা

  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০, ৩.১৫ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী জারি করা লকডাউন ধাপে ধাপে শিথিল করার পরিকল্পনা ঘোষণা করেছেন। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এ পরিকল্পনার কথা ঘোষণা করেন।
পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুন থেকে স্কুল ও দোকানসমূহ খুলতে শুরু করবে। আকাশ পথে যারা বিদেশ থেকে ব্রিটেনে ঢুকবে তাদেরকে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে।
জনসন বলেন, চলতি সপ্তাহেই লকডাউন তুলে নেয়ার সময় আসেনি। দ্রুত তা তুলে নেয়া হবে ‘পাগলামি’।
ধাপে ধাপে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়ে ৫৫ বছর বয়সী জনসন আরো বলেন, যারা বাড়ি থেকে কাজ করতে পারবে না তাদেরকে কর্মস্থলে যেতে উৎসাহিত করবে সরকার। উদাহরণ হিসেবে তিনি কলকারখানা ও নির্মাণ কাজের কথা উল্লেখ করেন।
দ্বিতীয় পর্যায়ে ১১ বছর বয়স পর্যন্ত শিশুরা স্কুলে ফিরতে পারবে এবং অতি জরুরি নয় এমন দোকানপাটও পুনরায় খুলে দেয়া হবে।
জুলাই নাগাদ আতিথেয়তা দেয়া হয় এমন ইন্ড্রাষ্ট্রিসহ পাবলিক প্লেসসমূহ খুলে দেয়া হবে। যেমন পার্কের ক্যাফেগুলোর কথা বলা হয়েছে।
কিন্তু আগামী অনেক মাসেও পানশালাগুলো খুলে দেয়া হবে না এবং বড়ো শিশুদের স্কুল সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে নতুন চালু করা সতর্ক পদ্ধতি দিয়ে সংক্রমণ হার খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
জনসন আরো বলেন, যদি প্রাদুর্ভাব দেখি, সমস্যা দেখি আমরা পিছু হটতে দ্বিধা করবো না।
ব্রিটেনে প্রায় সাত সপ্তাহ ধরে লকডাউন চলছে। করোনায় দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৩১ হাজার ৮০০ লোক যা যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি। বরিস জনসনও করোনায় আক্রান্ত হন এবং তিনি এক সপ্তাহ হাসপাতালে থেকে চিকিৎসা নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com