বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ালো

  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০, ১০.০৫ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তদের সংখ্যা। এই প্রাণঘাতী ভাইরাসের তান্ডব কোথায় গিয়ে শেষ হবে তা অজানা থাকলে বিশ্বের চিকিৎসকরা থেমে নেই তাদের আপ্রাণ চেষ্টা থেকে। এর ফলে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পেলেও সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাওয়ার তালিকাও ভারী হচ্ছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ালো। ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২১৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ৮৫ হাজার ১২৩ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ২১ হাজার, মৃত্যু ৭৮ হাজার ৬১৫ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার। মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৯৯ জনের। করোনায় বিপর্যস্ত আরেক দেশ ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত ২ লাখ ১৭ হাজার। মারা গেছে ৩০ হাজার ২০১ জন।

এদিকে যুক্তরাজ্যেও করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩১ হাজার ২৪১ জনের।

ইউরোপের করোনার নতুন হটস্পট হয়েছে রাশিয়া। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে । মারা গেছে ১৭শ’ ২৩ জন। দেশটিতে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এছাড়া ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার। মারা গেছে ২৬ হাজার।

তবে জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়ালেও দেশটি জানিয়েছে তারা করোনা নিয়ন্ত্রণে এনেছে। ইতোমধ্যে দেশটি লকডাউন শিথিল করেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে ৭ হাজার ৫১০ জন।

এদিকে করোনার আরেক হটস্পট হিসেবে দাঁড়িয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার। মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ।

এছাড়া তুরস্ক, ইরানে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। ইতিমধ্যে চীন পুরোপুরি এই ভাইরাস নিয়ন্ত্রণে আনলেও একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

তবে আশার খবর, বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। ওয়াল্ডওমিটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com