বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উহানের ল্যাব থেকে ভাইরাস ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের কাছে এমন সন্দেহের কোন প্রমাণ নেই : ডব্লিউএইচও

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০, ২.১০ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার জানিয়েছে, চীনের একটি ল্যাব থেকে মহামারি করোনা ভাইরাস ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ‘কল্পনাভিত্তিক’ দাবির পক্ষে ওয়াশিংটন কোন প্রমাণ দেয়নি।
ডব্লিউএইচও’র জরুরি বিভাগের পরিচালক মিশেল রিয়ান এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত দাবির পক্ষে যুক্তরাষ্ট্র সরকারের কাছ আমরা কোন উপাত্ত বা সুনির্দিষ্ট কোন প্রমাণ পায়নি। সুতরাং, আমাদের পক্ষ থেকে বলতে পারি, এ দাবি শুধুই কল্পনাপ্রসূত।’
বিজ্ঞানীরা ধারণা করছেন, এ প্রাণঘাতি করোনাভাইরাস বন্যপ্রাণী থেকে মানব দেহে প্রবেশ করেছে। গত বছরের শেষের দিকে চীনে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। দেশটির উহান নগরীর বন্যপ্রাণীর মাংসের একটি বাজার থেকে ভাইরাসটি ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, উহানের একটি ল্যাবরেটরি থেকে এ ভাইরাসের সূত্রপাত ঘটে এমন প্রমাণ রয়েছে। ট্রাম্প এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর তা মোকাবেলায় চীনের প্রথম দিকের ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন দাবির পক্ষে অনেক প্রমাণ রয়েছে। তবে, চীন যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ জোরালোভাবে প্রত্যাখান করেছে।
রিয়ান বলেন, এ ভাইরাসের উৎপত্তির ক্ষেত্রে যুক্তি সঙ্গত যেকোন প্রমাণ গ্রহণে আমরা আগ্রহী রয়েছি। তিনি আরো বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা বারবার বলে আসছে বন্যপ্রাণী থেকেই এ প্রাণঘাতি ভাইরাসের উৎপত্তি ঘটেছে। ভাইরাসটির ভয়াবহতার ব্যাপারে প্রাথমিকভাবে সচেনতা সৃষ্টিতে ব্যর্থ হওয়ায় এবং এক্ষেত্রে চীনের পক্ষে কাজ করায় যুক্তরাষ্ট্র জাতিসংঘের এ সংস্থাকে দায়ী করে এর কঠোর সমালোচনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com