বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়েকটি রাজনৈতিক দল আমন্ত্রণ পেলেও সংলাপে ডাক পেল না জাতীয় পার্টি

  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৫.২৪ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সংলাপে ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল আমন্ত্রণ পেলেও ডাকা হয়নি জাতীয় পার্টিকে (জাপা)। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী বা দোসর হওয়ার কারণে তাদের ডাকা হয়নি বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র।

অন্যদিকে দলটির ব্যাপারে কঠোর আপত্তি জানিয়েছে জুলাই-আগস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা। এ কারণেও আজকের সংলাপে তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। যদিও এবারের সংলাপে আমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় থাকার কথা বলে আসছিলেন জাতীয় পার্টির নেতারা।

শনিবার (১৯ অক্টোবর) গণমাধ্যমকে জাপার মহাসচিব মুজিবুল হক বলেন, সরকার হয়তো জাতীয় পার্টির মতামত নেয়া প্রয়োজন মনে করছে না, সে কারণে আমাদের সংলাপে ডাকেনি। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।

সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই দফায় আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টিকে (বিজেপি)।

এর আগে ৫ অক্টোবর বিএনপিসহ পাঁচটি দল ও তিনটি জোটের সঙ্গে সংলাপ হয় প্রধান উপদেষ্টার। মাঝে পূজার ছুটির কারণে সব দলের সঙ্গে আলোচনা শেষ হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com