সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বরগুনায় করোনায় মৃত্যু ব্যক্তির জানাযা পড়ালেন এমপি রিমন 

  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০, ১০.১০ পিএম
  • ৪৪৮ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধি: করোনায় মৃত্যু পুলিশের সহকারী উপ পরিদর্শক আব্দুল খালেকের জানাযা নামাজে ইমামতি করে দৃষ্টান্ত স্থাপন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মরহুমের লাশ ঢাকা থেকে অ্যাম্ভুলেন্সযোগে বেতাগীর ঝোপখালীর বাড়িতে এসে পৌছায়। পরে আইডিসিআর’র নির্দেশনা অনুয়ায়ী তার জানাযা নামাজে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন। জানাযায় আরও অংশ গ্রহন করেন বরগুনা পুলিশ সুপার মো: মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান হোসেন, বেতাগী উপজেলা চেয়ারম্যান  মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান ও বেতাগী পৌরসভার মেয়র গোলাম কবির। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: সাখাওয়াত হোসেন তপু জানান, পুলিশের বিশেষ দল মরহুমের দাফন কার্য সম্পন্ন করেন। ডিএমপিতে কর্মরত এএসআই খালেক করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যু বরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com