বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে —–মোস্তফা জামাল হায়দার

  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪৩ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

সাবেক মন্ত্রী ও  ১২ দলীয় জোটের প্রধান  জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার বলেছেন, পলাতক  স্বৈরাচার শেখ হাসিনা দেশের হাজার হাজার কোটি টাকা লুট পাট করেছে। এ জন্য দেশের অর্থনৈতিক অবস্থা আজ চরম নাজুক। দেশে স্বৈর শাসন কায়েম করতে দেশের হাজার হাজার  মানুষকে গুলি করে হত্যা করেছে। কিন্তু এমন হত্যার পরও তারা টিকে থাকতে পারে নি। দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়া ও তার ছেলে তারেক  রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা সহ  দেশকে একটি অস্থির অবস্থায় আটকে রেখেছিলো। তারা আজও  অর্ন্তবর্তী  সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) দিয়ে জয়ন্ত সিং নামের তরুন  ও স্বর্না দাস নামের এক মেয়েকে   পাখির মতো গুলি করে হত্যা করছে।  স্বর্না দাসের পিতা তার কন্যার লাশ আনতে গেলে তার পায়েও গুলি করা হয়। এ সব করা হচ্ছে অর্ন্তবর্তী সরকারকে বিপদে ফেলতে। আমরা দেশের স্বাধীনতা চাই, তার চাইতেও বেশী চাই দেশের সার্বোভৌমত্ব রক্ষা করতে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলার নাজিরপুরে ১২ দলীয় জোটের  কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, হিন্দুদের আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ওই পরাজিত শক্তি দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে  ষড়যন্ত্র করছে। এ নিয়ে সকলকে শতর্ক থাকতে হবে। ছাত্র জনতার আন্দোলনের ফসল নতুন সরকারকে আমাদের সহযোগীতা করতে হবে।

উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে দলের সভাপতি মাস্টার মো. খালেকুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খান মো. আরিফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন জোটভুক্ত বাংলাদেশ লেবার পার্টির মহাসচীব মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাইনুল ইসলাম, ব্যারিষ্টার মোস্তফা জুবায়ের হায়দার  প্রমুখ  সহ দলের স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com