বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু!

  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ৫.৩৭ পিএম
  • ৪৭৫ বার পড়া হয়েছে
 অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ৪ পরিবার লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বামনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খায়েরহাট এলাকার খালাজি বাড়িতে তার মৃত্যু হয়। দুপুর ১২ টায় ওই মৃত ব্যাক্তিকে একটি সংস্থার উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বাহারুল আলম বলেন, গত ২৪ এপিল ঢাকা থেকে বাড়ীতে এসে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয় ও পা ফুলে যায়। এ সংবাদ পেয়ে ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তিনি মারা যান। পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এলাকাবাসী জানান, মৃত রফিক উল্যা (৬৬) ওমান প্রবাসী ছিলেন। গত কয়েকদিন ধরে বাড়ীতে দ্বিতল ভবন নির্মানের সময় গোসল বেশি করার কারনে জ্বর, কাশি হয় ও পা ফুলে যায়। রায়পুরে ডাক্তারদের পরীক্ষা দেরিতে হওয়ায় ২৪ এপ্রিল বাড়ী থেকে ঢাকা যান তিনি। চিকিৎসকের নির্দেশে ২৫ এপ্রিল ঢাকা থেকে এসেই হোমকোয়ারেন্টাইনে ছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোতা মিয়া লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com