শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বাধীনতার ইতিহাস: দেলোয়ার হোসেনের বিশ্লেষণ যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ তালতলীতে তরমুজ চাষিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ

শেখ হাসিনার ও ওবায়দুল কাদেরসহ ১১জনের বিরুদ্ধে অটোরিকশা চালক হত্যা মামলা

  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৪.৪১ পিএম
  • ১১১ বার পড়া হয়েছে

ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শেরেবাংলা নগরে অটোরিকশা চালক সাহাবুদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালতে এ মামলার আবেদন করেন নিহতের পিতা আবুল কালাম। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য শেরেবাংলা নগর থানাকে নির্দেশ দেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পঞ্চম মামলা এটি। এর মধ্যে মঙ্গলবার (১৩ আগস্ট) একটি হত্যা ও বুধবার (১৪ আগস্ট) দুইটি ও বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুইটি মামলা করা হয়। এই পাঁচটি মামলার মধ্যে চারটি হত্যা ও একটি গুম এবং অপহরণের অভিযোগে মামলা।
এ মামলার অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন-অর রশীদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের একদফা চলাকালে গত ৫ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশের ছোঁড়া গুলিতে নিহত হন সাহাবুদ্দিন। এদিন পরিবারের সদস্যদের জন্য খাদ্য দ্রব্য ক্রয় করার উদ্দেশ্যে বাসা থেকে তিনি বের হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com