বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না : জয়

  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৯.৫৭ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশের সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে নিশ্চিত করেছেন এ তথ্য।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, “দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা যা ঘটল, তাতে মা খুবই হতাশ। তাই তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন।”

নিজের মা’য়ের প্রসঙ্গে মূল্যায়ন করার সময় জয় বলেন, “(২০০৯ সালে) যখন তিনি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন এটি প্রায় ব্যর্থ একটি রাষ্ট্র ছিল। এটি ছিল একটি দরিদ্র দেশ। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘগুলোর মধ্যে একটি। তার নেতৃত্ব ছাড়া এটি সম্ভব ছিল না…কিন্তু যাই হোক, মা খুবই, খুবই হতাশ।”

সোমবার পর্যন্ত শেখ হাসিনার উপদেষ্টা থাকা জয় আরও জানিয়েছেন তার মা শেখ হাসিনা রোববার (০৪ আগস্ট) থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন। অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন।

তবে বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়। তিনি বলেছেন, রোববারও পিটিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফলে যখন লোকজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে তখন পুলিশ কি করবে বলে আপনি মনে করেন?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com