বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফায়দা লুটতে চাচ্ছে একটি মহল: ওবায়দুল কাদের

  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৯.১০ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটতে চাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হোক, তা কেউ চায় না।

এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেন তিনি। আর প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে সরকার বদ্ধপরিকর জানান কাদের। বলেন, এরি মধ্যেই সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে।

এ সময় জাতিসংঘসহ যেসব দেশ সাম্প্রতিক সহিংসতার তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, তাদেরও স্বাগত জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

আর আটক করা এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

কাদের বলেন, শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় আশা করি, তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে।

প্রতিটি হত্যার বিচারবিভাগীয় তদন্তে আওতা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন কমিশনে তিনজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com