সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আমতলীর হতদরিদ্র কর্মহীন পেল মানবিক খাদ্য সহায়তার চাল

  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ৮.১৪ পিএম
  • ৪২৫ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার আমতলীতে করোনাভাইরাসে আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গুলিশাখালী  ইউনিয়নের পঁাচশত জন হতদরিদ্র কর্মহীনকে মানবিক খাদ্য সহায়তার চাল প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সামাজিক সুরক্ষা বজায় রেখে গুলিশাখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর পক্ষে এ মানবিক খাদ্য সহায়তার চাল প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন।
প্রাণঘাতি করোনা ভাইরাসের কারনে হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের পাঁচশত জনকে দশ কেজি করে মানবিক খাদ্য সহায়তার চাল প্রদান করা হয়।
মানবিক খাদ্য সহায়তার চাল বিতরনকালে উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট জামি হিকমা, গুলিশাখালী  ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম মিয়া, নৌ ও পুলিশ বাহিনীর সদস্যরা।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পাঁচশত জন কর্মহীন দরিদ্রকে খাদ্য সহায়তার দশ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com