বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে ৯ বছরের সাজার ভয়ে ৩৭ বছরের পলাতক থেকে অবশেষে গ্রেপ্তার হলেন দিনমজুর হাকিম মাতুব্বর

  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ১২.১২ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে
 পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের সাজা প্রাপ্ত আসামী আব্দুল হাকিম মাতুব্বর কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গ্রেফতার হওয়া আব্দুল হাকিম মাতুব্বরকে পিরোজপুর আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে বলে জানান ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার। শুক্রবার রাতে ইন্দুরকানী থানার এস আই আব্দুল জলিল ও এ এস আই মনসুর তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুলনার রুপসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসে।
পলাতক আসামী আব্দুল হাকিম মাতুব্বর (৭০) ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত্যু সোহরাফ মাতুব্বরের ছেলে। আব্দুল হাকিম মাতুব্বর পেশায় একজন দিনমজুর।
পুলিশ জানায়, ১৯৮৭ সালে উপজেলার বালিপাড়া এলাকায় এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টায় আব্দুল হাকিম মাতুব্বরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। পরে ২০০৪ সালে ওই মামলায় পিরোজপুর দায়রা জজ আদালত তাকে নয় বছরের কারাদন্ড প্রদান করেন। মামলার পর থেকে আসামী আব্দুল হাকিম মাতুব্বর ৩৭ বছর ধরে পলাতক সেজে খুলনার রুপসা এলাকায় শ্রমিক হিসাবে কাজ করতেন। সেখানে তিনি একটি বিয়ে করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার জানান, এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টা মামলায় ৩৭ বছর পলাতক থাকা নয় বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাকিম মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। দির্ঘদিন তিনি ছদ্ববেশে খুলনার রুপশা এলাকায় ছিলেন। তাকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com