বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রেমিকের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে পালালেন প্রেমিকা, প্রশাসন ভাঙলেন হোটেল

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ১.২১ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
রায়পুরে হোটেলের ভেতরে প্রেমিকের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে পালালেন প্রেমিকা। এ ঘটনার ১১দিন পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে চারটি হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টের ৪৫টি গোপন কক্ষ ভেঙে ফেলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মেঘনার পাড়ে মাছ ঘাট এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের সহযোগিতায় এসব হোটেল কক্ষ ভাঙা হয়।
গত ২৯ জুন রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত তাওহিদুল ইসলাম (আল আমিন) চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান জমাদারের ছেলে। আলআমিন এখনো লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই প্রেমিকা (প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী) তার নিজ বাড়িতেই অবস্থান করছেন। তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি কেউ।
প্রবাসীর স্ত্রী জানান, এক বছর ধরে আল আমিনের সঙ্গে তার প্রেমের সর্ম্পক চলে আসছে। বিয়ের আশ্বাসে প্রায় সময় তারা দুইজনই বিভিন্ন স্থানে ঘুরতে বের হতেন। শারীরিক সম্পর্ক করেন এবং আলআমিনকে গহনাসহ তিন লাখ টাকাও দিয়েছেন। কিন্তু আলআমিন তাকে বিয়ে না করে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন।  পরে বিষয়টি জেনে যান তিনি। গত ২৯ জুন দুপুরে মোটরসাইকেলযোগে আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে যান তারা। আলআমিন একটি হোটেলের গোপন কক্ষ ভাড়া নিয়ে ওই নারীর সঙ্গে দৈহিক মেলামেশা করার চেষ্টা করেন।  এক পর্যায়ে আলআমিনের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যান ওই নারী।
স্থানীয়রা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
রায়পুর থানার ওসি মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই যুবক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা বা লিখিত অভিযোগ করেনি।
সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর জানান, আলআমিনের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ছেলেটি ভর্তি আছে, চিকিৎসা চলছে।


শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com