বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এক মাসে নিউইয়র্কে ১৭০ বাংলাদেশীর মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৭.০৮ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিউইয়র্ক থেকে প্রকাশিত আজকাল পত্রিকার সম্পাদক ও জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জানান নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ বাংলাদেশি। এ নিয়ে নিউইয়র্ক স্থানীয় সময় শনিবার রাত ১১টা পর্যন্ত গত ২৯ দিনে যুক্তরাষ্ট্রে অন্তত ১৭০ বাংলাদেশির মৃত্যু হলো।

তিনি বলেন, নিউইয়র্ক সিটি মেয়র বিল দি ব্লাসিও ঘোষণা দিয়েছেন যে, শহরে কাগজপত্রবিহীন অধিবাসীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। একটি পরিবারে স্বামী-স্ত্রী দুজন পাবেন এক হাজার ডলার, শিশু পাবে চারশত ডলার। কেউ সিঙ্গেল হলে পাবেন পাঁচশত ডলার।

জাকারিয়া মাসুদ আরো বলেন, কাগজপত্র যাদের নেই এবং যারা এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাচ্ছিলেন না তাদের জন্যে এই ঘোষণা কিছুটা হলেও স্বস্তির।

এর আগে ফেডারেল সরকার ঘোষণা দিয়েছিল, যাদের কাগজপত্র সঠিক তাদের মধ্যে স্বামী-স্ত্রী পাবেন ২ হাজার ৪০০ ডলার, ১৮ বছরের নিচে শিশু পাবে পাঁচশত ডলার। সিঙ্গেল হলে পাবে ১ হাজার ২০০ ডলার।

কাগজপত্রবিহীন মানুষের সংখ্যা নিউইয়র্কে অনেক এসব কাগজপত্রবিহীন মানুষদের জন্যে কোনো সরকারি সহায়তার ঘোষণা ছিল না। তাদের অনেকে খুব কষ্টে আছেন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যাও একেবারে কম না।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ৮৬ জন এবং মারা গেছেন ৩৮ হাজার ৯১০ জন। নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৫৭০ জন। মারা গেছেন ১৭ হাজার ৫২০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com