সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে রিমালের তান্ডব! রামগতি কমলনগরে পানি আক্রান্ত দুই শতাধিক ঘর-বাড়ী

  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪, ৮.৪১ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-ঘূর্ণিঝড়রিমালের তাণ্ডবে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে মেঘনার জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকার শতাধিক বাড়ি-ঘর এখনো পানি আক্রান্ত। জোয়ারের পানিতে হাজার হাজার পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে। টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে শত শত ঘরবাড়ী, গাছপালা ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে জলোচ্ছ্বাসে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছিল। বেশীর ভাগ এলাকার পানও নামলেও এখনো দুই শতাধিক ঘরবাড়ী পানি বন্ধী রয়েছো। কাঁচা-পাকা সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

রামগতি উপজেলার বাসিন্দা ও জেলা পরিষদের সদস্য মেজবাহ্ উদ্দিন হেলাল জানান, ঘূর্ণিঝড় রিমালের চর আব্দুল্লাহ ইউনিয়নের প্রায় ৫ শতাধিক বাড়ি-ঘর পুরো পানির নিচে ডুবে গেছে। উপজেলার চর গজারিয়া, চর গাজী, চর রমিজ, আলেকজান্ডার ইউনিয়নের মেঘনার উপকূলীয় এলাকায় প্রায় ৪০টি গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে গেছে। গাছ পড়ে প্রায় ৭০টি বাড়ি-ঘর ভেঙে লণ্ডভণ্ড হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার কমলনগর ও রামগতির কিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো.শাহিন রানা সাংবাদিক আবীর আকাশকে জানান, টানা বৃষ্টি ও বাতাসের কারণে ফসলি জমিতে পানি জমে গেছে। কিছু কিছু জায়গার ফসলের ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন সাংবাদিক আবীর আকাশকে জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।এখনো কিছু কিছু জায়গায় ঘরবাড়ী পানির নিচে রয়েছে। তবে যাদের ক্ষয়-ক্ষতি হয়েছে তাদের স্ব-স্ব ইউনিয়ন পরিষদে সচিব ও চেয়ারম্যানের কাছে তথ্য দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জবাবদিহি কে জানান, ঘূর্ণিঝড় রিমালের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির তথ্য নেওয়া হচ্ছে। পানি যেহেতু এখনো কিছু কিছু এলাকায় রয়েছে সেহেতু ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা কিছুটা সময় লাগবে। উপকূলীয় এলাকায় মানুষের বাড়ি-ঘর, গাছ-পালা, গবাদি পশুর ব্যপক ক্ষতি হয়েছে। নদীর পাড়ে জোয়ারের পানিতে ফসলের ক্ষতি হয়েছে।

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে মেঘনার জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকার শতাধিক বাড়ি-ঘর এখনো পানি আক্রান্ত। জোয়ারের পানিতে হাজার হাজার পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে। টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে শত শত ঘরবাড়ী, গাছপালা ভেঙে পড়েছে। জোয়ারের পানিতে জলোচ্ছ্বাসে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছিল। বেশীর ভাগ এলাকার পানও নামলেও এখনো দুই শতাধিক ঘরবাড়ী পানি বন্ধী রয়েছো। কাঁচা-পাকা সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

রামগতি উপজেলার বাসিন্দা ও জেলা পরিষদের সদস্য মেজবাহ্ উদ্দিন হেলাল জানান, ঘূর্ণিঝড় রিমালের চর আব্দুল্লাহ ইউনিয়নের প্রায় ৫ শতাধিক বাড়ি-ঘর পুরো পানির নিচে ডুবে গেছে। উপজেলার চর গজারিয়া, চর গাজী, চর রমিজ, আলেকজান্ডার ইউনিয়নের মেঘনার উপকূলীয় এলাকায় প্রায় ৪০টি গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে গেছে। গাছ পড়ে প্রায় ৭০টি বাড়ি-ঘর ভেঙে লণ্ডভণ্ড হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার কমলনগর ও রামগতির কিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো.শাহিন রানা সাংবাদিক আবীর আকাশকে জানান, টানা বৃষ্টি ও বাতাসের কারণে ফসলি জমিতে পানি জমে গেছে। কিছু কিছু জায়গার ফসলের ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন সাংবাদিক আবীর আকাশকে জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।এখনো কিছু কিছু জায়গায় ঘরবাড়ী পানির নিচে রয়েছে। তবে যাদের ক্ষয়-ক্ষতি হয়েছে তাদের স্ব-স্ব ইউনিয়ন পরিষদে সচিব ও চেয়ারম্যানের কাছে তথ্য দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জবাবদিহি কে জানান, ঘূর্ণিঝড় রিমালের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়-ক্ষতির তথ্য নেওয়া হচ্ছে। পানি যেহেতু এখনো কিছু কিছু এলাকায় রয়েছে সেহেতু ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা কিছুটা সময় লাগবে। উপকূলীয় এলাকায় মানুষের বাড়ি-ঘর, গাছ-পালা, গবাদি পশুর ব্যপক ক্ষতি হয়েছে। নদীর পাড়ে জোয়ারের পানিতে ফসলের ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com