শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা পরিষদ নির্বাচনে কোন ধরনের অনিয়ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না : নির্বাচন কমিশনার  

  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০.০৩ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি :

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:)  মো. আহসান হাবিব খান বলেছেন,  উপজেলা পরিষদ নির্বাচন  শতভাগ প্রভাবমুক্ত ও নিরপেক্ষ  হবে

এখানে কোন প্রার্থীর বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেহ কোন ধরনের অনিয়ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে সরকার প্রধান সহ নির্বাচন কমিশন শতভাগ কঠোরতা  অবলম্ভন করছেন কোথাও কোন অনিয়ম হলে আপনারা (সাংবাদিক) আমাদের নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করবেন। শনিবার (২৭ এপ্রিল) বিকালে পিরোজপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের  জবাবে তিনি এ কথা বলেন এ সময় তিনি আরো বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষা এবারের উপজেলা পরিষদ নির্বাচন আরো কঠোর ও নিরপেক্ষ থাকবেন প্রশাসন নির্বাচন সংশ্লিষ্ট কারো কোন ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এর আগে ওই দিন বিকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত  প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো আহসান হাবিব খান।ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ পুলিশের  উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল ইসলাম, র‌্যাব-৮ এর  অধিনায়ক লে: কর্নেল কাজী যুবায়ের আলম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন, প্রমুখ।  এ সময়  প্রথম ধাপে অনুষ্ঠিত জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে মত বিনিময় করেন।

জানা গেছে, প্রথম ধাপে জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩ উপজেলায় ইভিএম এর মাধ্যমে আগামী ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com