বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

বিভিন্ন ক্ষেত্রে ১৮ গুণীজন পেলেন বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড

  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১২.৪৬ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড পেলেন দেশের ১৮ জন গুণী । বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

শনিবার (৩০ মার্চ) দুপুরে ময়মনসিংহের শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্বিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর পরেশচন্দ্র মোদক আনুষ্ঠানিকভাবে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অ্যাওয়াডপ্রাপ্তরা হলেন শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে- কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক যতীন সরকার, মোঃ নূরুল ইসলাম, কবি সুফিয়া বেগম, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, গবেষণায়- ড. মির্জা মোফাজ্জল ইসলাম, ড. মো. মেহেদী মাসুদ, সমাজসেবায়- মো. আব্দুর রহিম খান (পিপিএম), চিত্রনায়িকা রোজিনা, এমএ মালেক, সাংবাদিকতায়- বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, সুবীর বসাক, ম.নূরুল ইসলাম, জীবন ইসলাম, হেমায়েত হোসেন, ফরিদ খান, মো. আলতাব হোসেন, মো. বাবুল হোসেন।

বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন গুণীজনকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গৌরীপুর উপজেলার ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটি’র উদ্যোগে ২০১২ সাল থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com