মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

করোনা ভাইরাসের আরো দুটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে চীন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৯.৪৯ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

চীন করোনাভাইরাসের আরো দুটি পরীক্ষামূলক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে । দেশটির কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রলালয়ের কর্মকর্তা উ ইউআনবিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এই দুটি ভ্যাকসিন করোনার নিষ্ক্রিয় অণুজীব দিয়ে তৈরি। আর এ অনুমোদন মানব শরীরে প্রাথমিক ট্রায়ালের সুযোগ করে দেবে।
তিনি বলেন, বেইজিং ভিত্তিক নাসদাক গ্রুপের সিনোভাক বায়োটেকের তৈরি একটি ভ্যাকসিন চীনের রাষ্ট্রীয় খাদ্য ও ঔষধ প্রশাসন সোমবার অনুমোদন দিয়েছে।
উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং উহান ইনস্টিটিউট অব ভিরোলজির তৈরি অপর ভ্যাকসিন রোববার অনুমোদন দেয়া হয়েছে।
চীন বর্তমানে সম্ভাব্য তিনটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কাজ করছে।
চীন গত ১৬ মার্চ যে ভ্যাকসিনটিকে প্রথম ট্রায়ালের অনুমোদন দেয় সেটি সেনা সমর্থিত একাডেমি অব মিলিটারি মেডিক্যাল সায়েন্স এবং হংকং এর তালিকাভুক্ত বায়োটেক ফার্ম ক্যানসিনো বায়ো’র তৈরি।
এদিকে উ বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় এটি বিশ্বের প্রথম ভ্যাকসিন যা ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছে।
উল্লেখ্য, বিশ্বে বর্তমানে করোনা ভাইরাসের অনুমোদিত কোন ভ্যাকসিন নেই। সারা পৃথিবীতে মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এ পর্যন্ত এক লাখ ২০ হাজার লোকের প্রাণহানি এবং প্রায় ২০ লাখ লোক আক্রান্ত হয়েছে।
বিশেষজ্ঞরা আশা করছেন আগামী ১৮ মাসের মধ্যে করোনার ভ্যাকসিন তৈরি হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com