মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চীনে বাড়ছে করোনা রোগী

  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ১১.০৮ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

করোনার প্রকোপ কমে যাওয়ায় চীনের হুবেই প্রদেশের উহান শহরে তুলে নেয়া হয়েছে লকডাউন। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে এরই মধ্যে চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারো বাড়তে শুরু করেছে। গতকাল শনিবার চীনের মূল ভূখণ্ডে ৯৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। যা এর আগের দিন ছিল মাত্র ৩৪ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে বলা হয়, নতুন করে আক্রান্তদের ৯৭ জন বিদেশ ভ্রমণ করে এসেছে। আর মাত্র দুজন স্থানীয়ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ৫২ জন চীনের সাংহাই’র।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাংহাইয়ে আক্রান্ত ৫২ জনের মধ্যে ৫১ জনই রাশিয়া ভ্রমণ করে আসা। আক্রান্তের মধ্যে মাত্র একজন কানাডা ভ্রমণ করে এসেছেন। এদিকে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াংয়েও নতুন করে আরো ২১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। এখানেও বেশিরভাগ রোগী রাশিয়া সফর করে এসেছেন।

চীনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫২ জন। মারা গেছেন ৩ হাজার ৩৩৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com