বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহে দুই রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের তিনলাখ টাকা জরিমানা।

  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ১২.০৯ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহ নগরীর নামিদামি রেস্টুরেন্ট হিসেবে পরিচিত সারিন্দা ও ধানসিঁড়িতে অভিযান চালিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এ সময় রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ ও নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি মামলায় তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নগরীর সি,কে ঘোষ রোড এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান।

অভিযানে গোলাম মাকসুদের মালিকানাধীন সারিন্দা রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ের এক মাসের কারাদণ্ড এবং মো. বাবুলসহ অংশীদারদের মালিকানাধীন ধানসিঁড়ি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে কারাদণ্ড থেকে রেহাই নেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন- নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান, র‌্যাব-১৪ এর এসএসপি মো. জাহিদ হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের স্যানেটারি ইন্সপেক্টার মো. জাবেদসহ র‌্যাব সদস্যরা।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান সাংবাদিকদের বলেন, রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, ফ্রিজে তেলাপোকা, বাসি খাবার সংরক্ষণসহ বেশ কিছু অনিয়মের কারণে সংশ্লিষ্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে দেন।

এ সময় সংশ্লিষ্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে আগামী ৭ দিনের মধ্যে রান্নাঘর পরিচ্ছন্নসহ যথাযথ নিয়মকানুন অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয় বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com