বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

নান্দাইলে উৎসবমুখর পরিবেশে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের সংবর্ধনা অনুষ্টিত

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ১.৩০ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ-ময়মসিংহের নান্দাইলের বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩ টায় সরকারি সফরে আসেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী আব্দুস সালাম আরডিএস পিএসসি এমপি। বিকাল ৩টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নান্দাইল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

পূর্বে উপজেলা সদর ডাক বাংলোতে পরিকল্পনা মন্ত্রীকে নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে নান্দাইল উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সংবর্ধনা পূর্বক মাননীয় মন্ত্রীর প্রতি সম্মান স্বরূপ মানপত্র পাঠ করেন আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু।

স্বাধীনতার ৫২ বছর পর নান্দাইলের কৃতি সন্তান হিসাবে প্রথম মন্ত্রীত্ব লাভ করায় উৎসব মূখর পরিবেশে উচ্ছাস্বিত আওয়ামীলীগ নেতাকর্মী ও সর্বস্তরের সাধারন জনগণের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়।

নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটনের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি। এসময় পরিকল্পনা মন্ত্রী নান্দাইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নান্দাইলবাসীর খেদমতে কাজ করার লক্ষ্যে নান্দাইলের গ্রামীণ রাস্তাঘাট, বিদ্যুৎখাত, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা সেবা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে জোরদার করা হবে।

এছাড়া সকল ধরনের দূর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা সহ সব ধরনের নিয়োগ বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধে সকলকে পাশে থাকার আহ্বান জানান। এছাড়া সংগঠনের সকল কার্যক্রম নিয়ম তান্ত্রিকভাবে চালিয়ে যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।

এছাড়া তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলীয় প্রার্থীদের সমান গুরুত্ব দিয়েছেন বলে জনগণকে একটি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, আ’লীগ নেত্রী ওয়াহিদা হোসেন রূপা, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম মঞ্জু, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, গাংগাইল ইউপি চেয়ারম্যান এড. আসাদুজ্জামান নয়ন, এডভোকেট হাবিবুর রহমান ফকির, আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার, সাইদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com