শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতে সংরক্ষিত নারী আসন ও মার্চে উপজেলা পরিষদের ভোট

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১১.০৪ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ ফেব্রুয়ারিতে এবং মার্চের প্রথমার্ধে ষষ্ঠ উপজেলা পরিষদের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কমিশনের অনুমোদন পেলেই এ দুই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে।’

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটার তালিকা পাওয়ার পরে আগামী সপ্তাহে কমিশনে তোলা হবে। কমিশন অনুমতি দিলে তফসিল ঘোষণা হবে। আগামী সপ্তাহে যদি কমিশনের অনুমোদনে তফসিল হয়, তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে।’

অশোক কুমার দেবনাথ বলেন, ‘এই নির্বাচনে ভোটার হবেন সংসদ সদস্যরা, তাদের তালিকা আমরা সংসদ থেকে পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশ করা হয়, সেভাবে সংসদে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, সেটাই ভোটার তালিকা হবে। পরবর্তীতে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা করা হবে।’

বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন।

ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘দ্বাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিলের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, ভোটার তালিকা তৈরিসহ প্রাথমিক কাজ গুছিয়ে রাখছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি, কল্যাণ পার্টি ১টি, স্বতন্ত্র ৬২টি আসন পেয়েছে। বাকি রয়েছে একটি আসনে ভোটগ্রহন। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

এদিকে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলার তালিকা হাতে এসেছে উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, ‘সে অনুযায়ী নির্বাচন করার জন্য কমিশন সচিবালয় প্রস্তুত রয়েছে। ধাপে ধাপে এই নির্বাচন করা হবে। রোজা শুরুর আগেই উপজেলা ভোট হওয়ার সম্ভাবনা আছে। ভোট অনুষ্ঠানের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা এবং রোজা সবই বিবেচনা করা হবে। কমিশন অনুমোদন করলে প্রথম ধাপটা রোজা শুরুর আগেই হতে পারে।’

দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সবশেষ ২০১৯ সালের ১০ মার্চ শুরু হয়েছিল উপজেলা পরিষদের নির্বাচন। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত জুন মাসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com