বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের পর্যবেক্ষক দল

  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ৫.২৫ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের পর্যবেক্ষক দল।

দুপুর একটার দিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে তারা সাংবাদিকদের বলেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। ভোটের সার্বিক পরিস্থিতিতে তারা সন্তুষ্ট। একই সঙ্গে তারা থাম্বসআপ করেও তাদের প্রতিক্রিয়া জানান।৩ রাষ্ট্র থেকে আসা তিন সদস্যের এই প্রতিনিধি দল দুপুর দেড়টায় রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো  এলাকায় প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন। এসময় ভোটারদের বেশ কয়েকটি দীর্ঘ লাইন দেখে অভিভূত হন তারা। কেন্দ্রটির কয়েকটি ভোট কক্ষ ও ভোট গ্রহণের বুথ ঘুরে দেখেন। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ভোটারদের সাথেও সাবলীলভাবে কথা বলেন তারা।

এসময় সাংবাদিকদের তারা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রয়া ব্যক্ত করেন। তারা বলেন, সাত আটটি ভোট কেন্দ্র পরিদর্শন করে এতো ভোটারের উপস্থিতি ও ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ দেখে বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা খুবই সন্তুষ্ট এবং ভীষণ আশাবাদী। রাজধানীর বাইরে চল্লিশ থেকে সত্তর শতাংশ ভোটারের উপস্থিতি দেখে বাংলাদেশ সরকারের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন তারা।

এদিকে ভোট গ্রহণের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন বিদেশি সংস্থার পর্যবেক্ষকেরা। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি।

রোববার রাজধানীর দারুস সালামে কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবেই মূল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com